- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনায় যুবলীগের শীতবস্ত্র বিতরণ

জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আওয়ামী যুবলীগের উদ্যোগে শীতার্ত হত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি   কমান্ডার ইউসুফ আল আজাদ। এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা সুস্থির তালুকদার রগু, ইমরান আলী তালুকদার, রুবেল আহম্মদ, লিমন তালুকদার, শিরিন তালুকদার, মলি হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, গাউছেলাজম, লিমন মিয়া, লিটন, পাপ্পু আচার্য, সৌরভ রায়, আরিফ আলম লিমন, সুজিত দাস, প্রবীর পাল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]