- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনা আদর্শ স্কুলে শিক্ষক উপস্থিত অনিয়মিত

জামালগঞ্জ প্রতিনিধি  
জামালগঞ্জের সদর ইউনিয়নের সাচনা রামপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের  বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জেলা প্রশাসকের কাছে সাচনা আর্দশ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৫ জন অভিভাবক সদস্য লিখিত ভাবে এই অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রেসক্লাবকে প্রদান করেছেন।
অভিভাবক তুতা মিয়া, অমুল্য রায়, বিমল দাস, কামাল মিয়া, শুক্কুর আলীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বিদ্যালয় চলাকালীন সময়ে কর্মে অবহেলা ও ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদানে অনীহা এবং রীতিমত       ক্লাস না করে সপ্তাহের প্রতিটিন টিফিন সময় বাসায় চলে যান। তিনি উপবৃত্তির তালিকার সময় অনেককে ইচ্ছে মত মনগড়া ভাবে বাদ দেন।
অভিযোগে আরো উল্লেখ করেন, তিনি গ্রামের সাধারণ মানুষের মধ্যে তুচ্ছ ঘটঁনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ,মারামারি লাগিয়ে দেন,তিনি তার ব্যক্তিগত মামলা মোকদ্দমার কাজে ছুটি না নিয়ে প্রায়ই সুনামগঞ্জে হাজিরায় চলে যান। শুধু তাই নয় স্কুলে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে তিনি সর্বক্ষণ ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। তিনি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সাধারণ মানুষকে ভয় দেখান, এই জন্য  কেউ আর অভিযোগ করতে সাহস পায়নী।
এ ব্যাপারে সাচনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যে,আমি স্কুল ফাঁকি দেই না, টিফিনের পরও থাকি, শিক্ষায় অমনোযোগী নই।   
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুঁইয়া বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

  • [১]