- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনা ইউপি চেয়ারম্যান শামীমকে সংবর্ধনা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের নবর্নিবাচিত চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে সংবর্ধনা প্রদান করেছে ওয়ার্ড আওয়ামী লীগ। রবিবার বিকেলে সাচনা বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শেরমস্ত পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত  সভায় সভাপতিত্ব
করেন আওয়ামী লীগ নেতা সাদেক আলী তালুকদার। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিলানী আখঞ্জির সঞ্চালনায় সংর্বধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সদর ইউনিয়নের দলীয় প্রার্থী জামিল আহমদ জুয়েল,আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ,মাও. আব্দুল আউয়াল, যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বুরহান উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা আবু তাহের, ইকবাল আল আজাদ, জসিম উদ্দিন তালুকদার, আবুল কাশেম আখঞ্জি, বাবুল মিয়া,বুরহান মিয়া। সংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যক্তি চেয়ারম্যান রেজাউল করিম শামীম বক্তব্য রাখেন। সভা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • [১]