জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অননুমোদিত ক্যামিকেলের ব্যবহার ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রস্তুত করায় আল ভান্ডারী রেস্টুরেন্টকে ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তিতাস রেস্টুরেন্টকে ৪ হাজার, মূল্য তালিকা না থাকায় আর কে স্টোরকে ২ হাজার, ইস্টি কুটুম রেস্টুরেন্টকে ২ হাজার, মেয়াদমূল্যহীন প্যাকেটজাত পণ্য রাখায় শ্রীকৃষ্ণ
ভান্ডারকে ৪ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মনির এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন জামালগঞ্জ থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি