- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাচনা বাজারে ৯টি প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে ৯টি প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করেছে সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনটি মশলা মিলে অভিয়ান কালে মরিচ, হলুদ ও ধনিয়া গুড়ার সাথে ধানের তুষের গুড়া, মাছের ফিডের পেস্ট ও কাপড়ের রংয়ের মিশ্রন ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধের ৯টি প্রতিষ্ঠান থেকে এই জরিমানা আদায় করা হয়।
সোমবার সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম’র নেতৃত্বে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এসময় দোকানীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করেন। তিনি জানান জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব ৯ এর একটি টিম।

  • [১]