- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাজা বাস্তবায়ন চেয়ে মিছিল করলো ছাত্রলীগ

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকালে আলফাত স্কয়ারে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক  বিপ্টু তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুব্রত সরকার, সহ-সভাপতি মনির হোসেন, ফয়সল আহমদ, লিটন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপু, প্রচার সম্পাদক তানজিলুর রহমান, এনামুল হক চৌধুরী রুমেন, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শুভ দাশ, পরিবেশ সম্পাদক মনসুর আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, কাওসার আহমদ, লতিফুর রহমান, রাসেল মিয়া, আতিকুর রহমান রিপন, শাওন, ছালেক আহমেদ, সোহেল রানা, মির্জা জাকির আহমদ সুমন, সুহেল আহমদ, বিপ্লব বাবু, লিমন আহমেদ, সুমন আহমেদ, দুর্জয় পুরকায়স্থ, বাবলু আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি   

  • [১]