- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাটারের তালা ভেঙে চাল চুরি

স্টাফ রিপোর্টার
পৌর শহরের মাহমুদপুর পয়েন্টের সাহেদ চালের আড়ত নামের একটি দোকানের সাটারের তালা ভেঙে চাল চুরি হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এসময় দোকান থেকে ৫০ কেজি ওজনের ১৫ বস্তা চাল নিয়ে যায় চোর। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
সাহেদ আলীর ছেলে সাব্বির আহমেদ বললেন, সাটারের তালা ভেঙে রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বললেন, ভুক্তভোগীরা মৌখিকভাবে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • [১]