স্টাফ রিপোর্টার
বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় কয়লা, চিনি, কিচমিচ, নারিকেল, মেহেদী, জনসন বেবি শ্যাম্পু, সাবান এবং ইজিবাইক আটক করেছে ২৮ বিজিবি টিম।
জানা যায়, চিনাকান্দি বিওপির টহল দল মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ঝিগাতলা থেকে ২১২ কেজি ভারতীয় চিনি, ব্যাটালিয়ন সদর বিশেষ টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া থেকে ৩৫ কেজি ভারতীয় কিচমিচ, ৯০০ পিস নারিকেল, ১৩,৬৮০ পিস মেহেদী, ৮০ পিস জনসন বেবি শ্যাম্পু, ৫৫০ পিস সাবান এবং ৩টি ইজিবাইক, বাগানবাড়ী বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের তালতলা থেকে১১০ কেজি ভারতীয় চিনি, চিনাউড়া বিওপির টহল দল রঙ্গারচর ইউনিয়নের ইসলামপুর থেকে ৯০ কেজি ভারতীয় চিনি আটক করে। টেকেরঘাট বিওপির টহল দল বুধবার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট থেকে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা, লাউরগড় বিওপির টহল দল বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ থেকে ৩০০ কেজি ভারতীয় কয়লা আটক করে। আটককৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ১০ লক্ষ ৫৩ হাজার ৬৪০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান পিবিজিএম জানান, আটককৃত ভারতীয় কয়লা, চিনি, কিচমিচ, নারিকেল, মেহেদী, জনসন বেবি শ্যাম্পু, সাবান এবং ইজি বাইক সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।