স্টাফ রিপোর্টার
বেসরকারী উন্নয়ন সংস্থা স্যানক্রেডের একটি মোটর সাইকেল চুরি হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সত্যেন্দ্র নাথ মিত্র অফিসিয়াল মটর সাইকেলটি নিয়ে ওইদিন দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে যান। মোটর সাইকেলটি কার্যালয়ের সামনে রেখে কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরে এসে সাইকেলটি আর খুঁজে পাননি। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে বিষয়টি অবহিত করেন তিনি। পরে সদর মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।