ছাতকে সানি সরকারকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ এবং মানবনন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্ত্তী’র সভাপতিত্বে ও সাংঠনিক সম্পাদক সেন্টু রঞ্জন কর’র সঞ্চালনায় মানবনন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিটন দাস, সহ সভাপতি অরুণ দাস, বাদল দাস, সুদীপ চক্রবর্তী রিন্টু, সিনিয়র সাধারণ সম্পাদক সংকর বর্মন, সহ সাধারণ সম্পাদক রণধীর দাস, বিপ্লব দাস, সহ সাংঠনিক সম্পাদক অরূপ মজুমদার, মহিলা সদস্য রিমি রাণী বিশ্বাস, কাশী মন্ডল, মুক্তা বর্মন, রিমা দাস, লক্ষী, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লিপ্টু কুমার দাস, যুগ্ম আহ্বায়ক সিম্পক পাল, বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংগের প্রতিষ্ঠাতা সভাপতি হিমাদ্রী রায় প্রান্ত, সাংঠনিক সম্পাদক সুবল সরকার, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ দিরাই উপজেলা শাখার সভাপতি লিটন সূত্রধর, সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার দীপু, দীপন চন্দ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রকি চন্দ্র কর, সজীব দত্ত প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি