স্টাফ রিপোর্টার
জাতীয় ছাত্র দল সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি, নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য মো. জিল্লুল হক স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন শোকসভা কমিটির আহ্বায়ক আমির উদ্দিন।
শোক সভায় বক্তব্য রাখেন কবি ইকবাল কাগজী, সৌরভ ভূষণ দেব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল’র পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন আবু ছাদাত আহমেদ, বিল্লাল মিয়া বেলাল, মনির আহমদ, সাজিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সত্যজিৎ চন্দ প্রমুখ।