স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাত বাষির্কী উপলক্ষে ৭৫ পরবর্তী সাবেক ছাত্রনেতা মারুফ চৌধুরীর ব্যবস্থাপনায় এবং সাবেক ছাত্রনেতা এবিএম ফজলুল করিম, কয়েছ আহমদ ও হেলাল হোসেনের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে হাসন রাজা মিনালায়তনে জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল করিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুর নাহার বেগম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আ্যাড. আফতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা আমির হোসেন রেজা, সাবেক ছাত্রলীগ নেতা কয়েস আহমদ, ইমদাদ রেজা, অ্যাড. হাসান মাহবুব সাদি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক নুর মোহাম্মদ স্বজন,
আলোচনা সভায় বক্তারা বলেন,‘বাংলার অহংকার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান। এই মাসে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু নয়, ছোট শিশু শেখ রাসেলকেও ছাড়েনি তারা।’
বক্তারা আরো বলেন, বাংলাদেশকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে চক্রান্ত করে হত্যা করা হয়েছিল। ঠিক তেমনি এখন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে ডিজিটাল করতে যাচ্ছেন তখন কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে দেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের প্রতীক। বঙ্গবন্ধু যেমন কারো কাছে মাথা নত করেননি ঠিক তেমনি আমরাও মাথা নত করব না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে আমরা জঙ্গি মুক্ত করব। কোনো জঙ্গিকে আমরা আমাদের এই সোনার বাংলাদেশে ঠাই দেব না।’