শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ প্রয়াত জাতীয় নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ আজাদ ডন। এসময় তিনি বলেন, সুনামগঞ্জের রাজনীতি থেকে আগাছা পরিস্কার করতে হবে। এরা আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে মোশতাকের ভূমিকায় রয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম শুনলে যাদের আতে ঘাঁ লাগে। এরা পাকিস্তানের সহযোগী।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতলিবের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির হোসেন মুক্তা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ মিয়া, আওয়ামী নেতা ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, সাবেক ছাত্রলীগ নেতা বরুন কান্তি প্রমুখ।
পরে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, বর্তমান কমিটির সহ সভাপতি দেওয়ান জিসান রাজা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম তুরান, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, যুবলীগ নেতা ফখর উদ্দিন, মোহাম্মদ আলী নিশা।
এসময় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।