স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দিন ফারুক করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১.০৭ মিনিটে প্যারিসের একটি হাসপতালে ইন্তেকাল করেছেন (ইন্না —রাজউন)।
সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন ফারুক জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করছেন সংসদ সদস্য পীর ফজলুর মিসবাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামীলীগ নেতা সুবির তালুকদার বাপ্টু।