সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
রবিবার বিকালে পৌরবিপণীস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহম্মদ’র সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, জেলা জাতীয় পার্টির সদস্য ও বিরোধী দলীয় হুইপের একান্ত সচিব সুমিত চৌধুরী সন্তু, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, জাপা নেতা জামাল উদ্দিন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, পল্লীবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মোশাহিদ আলম তালুকদার মহিম, রঙ্গারচর ইউপি জাপার সভাপতি ফয়জুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহীন আহমেদ মিন্টু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহবায়ক এরশাদ আহমদ ও ছাব্বির আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কুরবাননগর ইউপি জাপার আহবায়ক আলীনুর, জাপা নেতা ইউপি সদস্য আজিম উদ্দিন, কুরবাননগর ইউপি সদস্য জাপা নেতা জহুর মিয়া, গৌরারং ইউপি সদস্য জাপা নেতা আব্দুস সোবহান, জাপা নেতা আব্দুল ওয়াদুদ, মাওলানা মঈনুদ্দীন, আলী হুসেন, মোকাব্বির মিয়া, ব্যবসায়ী সাইদুর মিয়া জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জেলা জাতীয় ওলামা পার্টির আহবায়ক ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আলাল।
প্রেসবিজ্ঞপ্তি