সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুজ জহুর’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড চান মিয়া, জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক শাহ আবু নাসের, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌর যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আমীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ সভাপতি আবুল খায়ের, আইন বিষয়ক সম্পাদক অ্যাড খুরশেদ আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক তানজিলুর রহমান, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক নুর মোহাম্মদ স্বজন, জেলা ছাত্রলীগ নেতা ইকরাম আলম পীর, শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ফাহমিদ চৌধুরী ফামু, ছাত্রলীগ নেতা সাকিব আহমেদ, জাউয়া ছাত্রলীগ নেতা খালেদ, জাকারিয়া, সাইফ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পর জেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সবার মাঝে শিরনী বিতরণ করেন।
প্রেসবিজ্ঞপ্তি