স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন, সদর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা প্রবীণ চিকিৎসক মো. আবদুন নূর (৬৮) আর নেই। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একজন সজ্জন ও সদালাপী মানুষ হিসেবে সুনামগঞ্জের সব মহলে পরিচিত ছিলেন ডা. মো. আবদুন নূর। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর ছেলেমেয়ে দুজনই চিকিৎসক। বুধবার বেলা ১১ টায় জানাজা শেষে শ্রীপুর গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।