সিলেট অফিস
মুক্তিযুদ্ধে সুনামগঞ্জে সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালনকারী মেজর এম এ মুত্তালিবের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৯০ সালের ১৯ অক্টোবর তিনি ইন্তেকাল করেছিলেন। ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার আসরের নামাজ শেষে সিলেট নগরের সেনপাড়ায় মরহুমের পরিবারবর্গ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমের মেয়ে রাবেয়া বেগম।
মেজর মুত্তালিব মুক্তিযুদ্ধে সুনামগঞ্জে সাব সেক্টর কামান্ডারের দায়িত্ব পালনের আগে সিলেটের টিলাগড়ে প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন। পরে কিছুট সুস্থ হলে সুনামগঞ্জের দায়িত্ব নেন। তৎকালীন ইপিআরের ১২ রেজিমেন্ট ভেঙে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধে তাঁর অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে সিলেটের এমসি কলেজের সামনে টিলাগড় মোড়ের নামকরণ তাঁর নামে ও সেখানে তাঁর স্মরণে একটি ভাস্কর্য সিলেট জেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন রয়েছে। প্রতিরোধ যুদ্ধের বর্ণনা নিয়ে ‘মুক্তিযুদ্ধে উত্তরপূর্ব রণাঙ্গণ’ নামে একটি বই প্রকাশ হয়েছে।