বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের শ্বশুর মধ্য তাহিরপুর নিবাসী সামছুদ্দিন আহমদের (৭৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের জেলা শাখার সভাপতি নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমদ।
নেতৃবৃন্দ মরহুমের পরিবারের গভীর সমবেদনা জানিয়ে বলেন, তাহিরপুরে ভাসান পানি আন্দোলনে প্রয়াত সামছুদ্দিন আহমদের সহযোগিতা সকলে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
উল্লেখ্য, সামছুদ্দিন আহমদ রবিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রেস বিজ্ঞপ্তি