- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সামসুদ্দিন সামাদ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ অক্টোবর

আগামী ২৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে ২০১৬ সালের সামসুদ্দিন সামাদ জুনিয়র বৃত্তি পরীক্ষা। বৃহস্পতিবার সামসুদ্দিন সামাদ জুনিয়র বৃত্তি ট্রাস্ট’র সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আগ্রহী শিক্ষার্থীদেরকে পৌরবিপণির আইডিয়াল লাইব্রেরী থেকে ২৫ সেপ্টেম্বর থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং আইডিয়াল লাইব্রেরীতে আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ১৫ অক্টোবর। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]