দ্বিপাল ভট্টাচার্য্য কে সভাপতি ও জামিল আহমদ কে সাধারণ সম্পাদক করে পহেলা বৈশাখে সুনামগঞ্জ সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘উদ্বাহু’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছত্তার। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সূর্যসেন রায়, মারজানা বেগম, মো. তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ সুকান্ত চন্দ্র দত্ত, সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত চন্দ, সহ- সাংস্কৃতিক সম্পাদক মো. ইকবাল হোসেন, অর্ণব তালুকদার, সাহিত্য বিষয়ক সম্পাদক আহমেদ মামুন, দপ্তর সম্পাদক বিজয় চন্দ্র দাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তৃণা দে, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লিটন, সমাজ কল্যাণ সম্পাদক রোপেশ দাস বিবেক, তথ্য বিষয়ক সম্পাদক রনি সরকার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুনাভ মল্লিক অভি, আইন বিষয়ক সম্পাদক নাফিউল হক জিয়ন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বকুল দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, প্রচার বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাকিম আহমদ , সদস্য মো. শাহীন আলম, রায়হান ইসলাম শাহীন, মার্জিয়া সিদ্দিকা লিপি, উত্তম কুমার, বাবুল দাস, শ্যামানন্দ পাল সৌরভ, নাসির উদ্দিন, জয়ন্ত দাস জয়, খাজা খিজির, আইরিন আক্তার, মৌসুমি তালুকদার, তাহমিনা আক্তার, নূর হোসেন দোলু, কাজী ফারজানা আক্তার, ফাতেমা আক্তার শিপা, সুহেল আহমদ রুবেল, মলয় দাস, আলী আজগর।
বিকাল ৩টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে সংগঠনের মোড়ক উন্মোচন করেন জেলা উদীচী’র সভাপতি শিলা রায়। প্রেস বিজ্ঞপ্তি