- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে হবে -প্রিন্স

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স বলেছেন,‘সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে হবে।  এই অপশক্তিকে রুখতে না পারলে আমাদের    
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জঙ্গি হামলা প্রতিরোধ করা সম্ভব হবে না।’
তিনি বলেন, জঙ্গিদের উত্থান থামানো না গেলে সা¤্রাজ্যবাদীদের করাল গ্রাসে পতিত হবে দেশ। আমরা দেখেছি ধর্মের দোহাই দিয়ে গুলশানে ও  উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ায় জঙ্গিরা হামলা করতে পিছ পা হয়নি। এদের প্রতিরোধ করতে হলে সকলকে মুক্তিযোদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত ঢাকার গুলশানে ও শোলাকিয়ায় ঈদ জামাতে হামলা সহ সারা দেশে জঙ্গি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স।
বৃহস্পতিবার       বিকেল শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) ঘন্টা ব্যাপি এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারে সভাপতিত্বে ও যুব ইউনিয়নের সভাপতি অ্যাড. এনাম আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, জামালগঞ্জ কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সভাপতি ধনঞ্জয় পাল, দিরাই  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাশ, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য মৌজ আলী, শাহজালাল সুমন, জেলা ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি রইসুজ্জামান, সরকারি কলেজ শাখার সভাপতি দ্বিপাল ভট্রাচার্য প্রমুখ।

  • [১]