স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্রতিবাদী কবিতা আবৃত্তি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নারী অধিকার উপকমিটি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল চারটা থেকে শুরু হওয়া কর্মসূচিতে কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে আলোচনা। সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্যের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী, জাহানারা বেগম ও পিয়ারা বেগম, সুনামগঞ্জ রঙ্গালয় থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন মোস্তাফিজুর রহমান ইমন, সানজিদা জাহান লিনা, জোনাকী পাল, সায়মা সিদ্দিকা প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ গড়া। আজকে সেই চেতনা নস্যাতের ষড়যন্ত্র হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের পূজাম-প ও বাড়িঘরে হামলা তারই অংশ। তাই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।