স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন,‘আমি সারা জীবন গরীব-দুঃখী-মেহনীতি মানুষের পাশে থাকতে চাই। মানুষের সেবা করতে চাই। গ্রামের মানুষজন সহজ সরল। তাদের মধ্যে নেই কোনো রকমের দম্ভ। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কষ্ট করে সৎ পথে অর্থ উপর্জন করে তাদের সন্তানদের লেখাপড়ার খরচ যোগায়।’
তিনি আরো বলেন,‘পাহাড়ী ঢলে আপনাদের সকলের বাড়ি-ঘরে পানি উঠেছে। কেউ কোনো কাজ-কর্মে যেতে পারছেন না। তাই আমি হয়ত বেশী কিছু দিতে পারব না। অল্প কিছু দিয়ে হলেও দুর্দিনে আপনাদের পাশে থাকতে চাই।’
বৃহ¯প্রতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সুরমা ইউনিয়নের জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে, শহরের নবীনগর, নতুন ব্রাহ্মণগাঁও, ব্রাহ্মণগাঁও, বল্লভপুর, দুর্লভপুর, বিরামপুরের ১২০০ পরিবারের ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাধ্যে ত্রাণ বিতরণ করার সময় ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এসব কথা বলেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জর্জেস মিঞা, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জেলা আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, এইচএমপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বহলুল বখ্ত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক উজ্জল, অ্যাড.সজল ইসলাম, রুমান আজাদ, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ফারুখ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা ছাত্র লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হাবিব আল হাসান তপু প্রমুখ।