- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সারেগামা শিশু সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের সামাজিক সংগঠন ‘সারেগামা শিশু সংগঠন’র উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই চিকিৎসা সেবা দেয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. জহরলাল দাস (শিপলু), চিকিৎসক মো. তরিকুল ইসলাম, মাজহারুল ইসলাম ও আব্দুর রহমান। বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অনিশ তালুকদার বাপ্পু। ওইদিন সকাল থেকে শহর ও
শহরতলীর বিভিন্ন গ্রামের মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।

  • [১]