কামরান আহমদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোমবার সন্ধ্যায় একাডেমির মিলনায়তনে সার্কাস প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল আবেদীন প্রমুখ।