- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সার্বজনীন দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
৫১ সদস্য বিশিষ্ট সার্বজনীন দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিকাশ রঞ্জন চৌধুরী ভানু কে সভাপতি, সুবিমল চক্রবতীর্ চন্দন কে সাধারণ সম্পাদক এবং রাজীব সরকার কে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে শিক্ষাবিদ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়’র পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সভায় কমিটি গঠনের পূর্বে বিগত ছয় বছরের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব উত্থাপন করেন সুবিমল চক্রবতীর্ চন্দন।
এছাড়াও সভায় শিক্ষাবিদ পরিমল কান্তি দে, অ্যাডভোকেট পরিতোষ রায়, অ্যাডভোকেট স্বপন কুমার দাশ রায়, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সুখেন্দু সেন হারু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সুবিমল চক্রবতীর্ চন্দন কে নিয়ে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হয়েছে।

  • [১]