- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাস্টিয়ান কানাডা’র আত্মপ্রকাশ

কানাডা প্রতিনিধি
কানাডায় আত্মপ্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান কানাডা। সম্প্রতি ৩০ ডেটন এভিনিউ এর পার্টিরুমে কানাডায় বসবাসরত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই সংগঠন আত্মপ্রকাশ করে।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।  বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের   মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানের।
নবনীতা দে এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাস্টিয়ান কানাডা’র আহবায়ক রাফিয়া মকবুল।
বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করেন পলক, নুরুজ্জামান, বিজন, কাশেম, সাহেদ, জিয়া, আনসারী প্রমুখ।
এছাড়াও সংগঠন কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, নরারুন, দেবাশীষ, মিঠু, হাসান, জগৎময়, নবনীতা, শেলী প্রমুখ।
সভা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।

  • [১]