- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাহাব উদ্দিনের স্মরণে পৌর যুবলীগের মিলাদ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিনের স্মরণে পৌর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায়  পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়  এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আতাউর রহমান লস্কর ও মাওলানা সাজিদুর রহমান ।
এসময়         
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, পৌর যুবলীগের আহ্বায়ক  আবাবিল নূর, যুগ্ম আহ্বায়ক দীপ্ত তালুকদার টিটু, সদস্য সৈয়দ ইমন,সোহেল আহমদ, হাসানুজ্জামান ইস্পাহানী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহসানুজ্জামান উজ্জ্বল, সদস্য পিন্টু বণিক, অপু আহমদ, সেবুল আহমদ, গিয়াস,ফয়সল প্রমুখ।

  • [১]