- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাহিত্য সভার বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সাহিত্য সভার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম। সভায় সংগঠনের অতীত কর্মকা- ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল লেইস রোকেস। সভায় বিজয় দিবস উপলক্ষে সংকলন প্রকাশ ও মাসিক সাহিত্য আড্ডা নিয়মিত পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাহিত্যসভায় উপস্থিত ছিলেন  
অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড, বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মালেক হুসেন পীর, চিত্তরঞ্জন দাস, অধ্যাপক নিলীমা চন্দ, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, অধ্যক্ষ শেরগুল আহমদ, লেখক মোরশেদ আলম, কবি কুমার সৌরভ, কবি রুনা লেইস, সাংবাদিক খলিল রহমান, প্রভাষক মশিউর রহমান প্রমুখ।  

  • [১]