- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিংচাপইড়ে গর্ভবতী মায়েদের মেডিকেল চেকআপ

ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের (এলজিএসপি-২) উদ্যোগে গর্ভবতী মা’দের মেডিকেল চেকআপ ও সচেতনতামুলক আলোচনা সভা বৃহস্পতিবার মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কেয়ার বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী গর্ভবতী শতাধিক মা’কে বিনামুল্যে মেডিকেল চেকআপ ও তাদের মাঝে সনদপত্র, ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
গর্ভবতী মা’দের মেডিকেল চেকআপ শেষে বিকেলে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুস সবুরেরর পরিচালনায় অনুষ্ঠিত সচেতনতামুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেয়ারের ট্রেনিং এন্ড কোয়ালিটির টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. সুকমল রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা বেগম, সহকারী শিক্ষক হৈমন্তী রানী তালুকদার, কেয়ারের উপজেলা ফিল্ড ফ্যাসিলেটিটর প্রতীমা রানী রায়।
বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক নিখিলেশ দেবনাথ, সেবা গ্রহীতা গর্ভবতী মা খেলা রানী নাথ, অভিভাবক সৈয়দ নাজমুল হুদা কয়ছর প্রমুখ।
এ সময় প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল, আঙ্গুর মিয়া, মুহিম উদ্দিন, তোরন মিয়া, ছবির মিয়া, সদস্যা সফিকা বেগম, শাহানারা বেগম, হায়াতুন নেছা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অনুশ্রী রায়, গীতা রানী দাস, রোজিনা বেগম, কল্পনা বেগম, স্বাস্থ্য পরিদর্শক আক্তার হোসেন, স্বাস্থ্যকর্মী সুজন, কেয়ার সিএসবিএ তাপসী আচার্য্য, রুবিনা বেগম, স্বপ্না বেগম, জোসনা বেগম, মনোয়ারা বেগমসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]