ছাতক প্রতিনিধি
পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেছেন,‘দেশ জুড়ে নৌকার জয়জয়কার চলছে। সিংচাপইড় ইউনিয়নেও নৌকার পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার। এ ইউনিয়নে নৌকার মাঝি সাহেলকে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী হাতকে আরো শক্তিশালী করতে হবে।’
তিনি বলেন, সাহেলের নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টিতে একটি বর্নচোরা মহল প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। নৌকার পরিচয়ে যাদের পরিচিতি তারাই এখন নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সময় হলেই এর সমোচিত জবাব দেয়া হবে।’
ইউনিয়নবাসীর কাংখিত উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান তিনি। পৌর নির্বাচনেও এ মহলটি নৌকার বিরোধিতা করে চরমভাবে পরাস্থ ও বিতর্কিত হয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
বৃহস্পতি দিনব্যাপী ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে শান্তিগঞ্জ-কামারগাঁও বাজারে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহাবউদ্দিন মোহাম্মদ সাহেলের নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
জিয়াপুর গ্রামের মুরব্বি আব্দুল জলিলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির রাখেন, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, পৌর কাউন্সিলর আসাব মিয়া, যুবলীগ নেতা স্বপন পাল, শিমুল দত্ত ময়না, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ।
বক্তব্য রাখেন, জয় আচার্য্য, রাজীব তরফদার, রুবেল তালুকদার জনি, জাহান মিয়া প্রমুখ। এসময় জিয়াপুর গ্রামের মুরুব্বি আসকর আলী, সানুর মিয়া, রফিক উদ্দিন, মুক্তার মিয়া, আবুল খয়ের, আফসর উদ্দিন, ছুরত মিয়া, লালু মিয়া, রুবেল মিয়া, জয়নাল আবেদীন, সোহরাব মিয়া, নজরুল ইসলাম, খলিল মিয়া, সিরাজ মিয়া, আকবর মিয়া, আফরোজ মিয়া, গিয়াস মিয়া, ফজরুল ইসলাম, জহর আলী, মনির মিয়া, সাদ মিয়া, কয়েস মিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে নৌকা প্রতীকের সমর্থনে ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও বাজারে) গণসংযোগ শেষে আব্দুল হান্নানের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অপর মতবিনিময় সভায় মেয়র আবুল কালাম চৌধুরী উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধুর নৌকায় ভোট প্রার্থনা করেন।