- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিংচাপইড়ে সংঘর্ষে আহত ১৫

তপন জ্যোতি দে, জাউয়াবাজার
ছাতকের সিংচাপইড়ে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় এই ঘটনা ঘটে। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংচাপইড় ইউপি সদস্য মো. আজিজুর রহমান, মো. করম আলী ও মো. মাসুক মিয়া’র (সরকার দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থক) উদ্যোগে ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন সাহেলের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং উন্নয়ন কাজে বাধা দেওয়ায় পাসগাঁও বাজারে এবং চেয়ারম্যান    
সাহাব উদ্দিন মো. সাহেলের (আ.লীগ নেতা পৌর মেয়র আবুল কালাম চৌধুরী’র সমর্থক) মামলা প্রত্যাহারের দাবিতে তাঁর সমর্থকরা ইউনিয়নের কালীপুর পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে। একই সময়ে দুই স্থানে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে সাহাব উদ্দিন সাহেলের সমর্থকরা কালীপুর পয়েন্টে আসলে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত সেলিম মিয়া (৩৫), লিটন (২৪), জয়নুল (২৬), রহমত আলী (৬০), নাজমুল (১৩), হামজা (১৪), সহ বেশ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় দুই পক্ষই দাবি করেছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে অন্য পক্ষ হামলা করেছে।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নির্মল দে জানিয়েছেন-দুই পক্ষের মানববন্ধনের শেষ পর্যায়ে সংঘর্ষ হয়েছে। ইট পাটকেল ও ঢিল নিক্ষেপে ১৫ জনের মতো আহত হয়েছে। কেউ গুলিবিদ্ধ হয়েছে বলে জানা নেই তাঁর।

  • [১]