- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিএনজি স্টেশনে হামলা/ প্রতিবাদে ছাতক-দোয়ারাবাজার সড়কে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সিএনজি স্টেশনের হামলার প্রতিবাদে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ছাতক-দোয়ারাবাজার সড়কে সিএনজি, অটোরিকশা সহ যান চলাচল বন্ধ থাকে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মুর্শেদ মিশুর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে শ্রমিক সংগঠনের ম্যানেজার ফিরোজ মিয়া বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ছাতক দোয়ারাবাজার সড়কের মাজেরগাঁও এলাকায় সিএনজি ড্রাইভার রুহুল আমিনের সাথে মাজেরগাঁও গ্রামের জাকির হোসেনের ভাড়া নিয়া কথা কাটাকাটির ও হাতাহাতির ঘটনা ঘটে। গাড়ির ড্রাইভার রুহুল আমিন স্টেশনে আসার পর তার উপর হামলা চালায় মাজেরগাঁও গ্রামের মছব্বিরের পুত্র সিহাব উদ্দিন, ফয়জুল করিম,আজাদ মিয়া ও জমসিদ আলীর পুত্র রোয়াব আলী, জাকির হোসেন। পরে আবারও সুলবি,দাঁ, রামদা নিয়ে হামলা চালায় স্টেশনের ম্যানেজারের উপর। ম্যানেজারকে মারপিট করে এবং ভাংচুর করে তারা। তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
ড্রাইভার সংগঠনের সভাপতি মো.মাসুক মিয়া বলেন, মাজেরগাঁও গ্রামের শিহাব, রোয়াব আলী সহ ১৫/ ২০ জন মিলিত হয়ে স্টেশনের ড্রাইভার ও ম্যানেজারের উপর হামলা চালিয়ে শারীরিক ভাবে আহত করে এবং ম্যানেজারের কেশ থেকে টাকা পয়সা লোট করে নিয়ে যায়। আগামী ২৪ ঘন্টার ভেতরে শিহাব সহ হামলাকারীদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এব্যাপরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মুর্শেদ মিশু জানান, রমজানের দিনে হঠাৎ গাড়ি চলাচল বন্ধ হওয়ার খবর পাই। পরে সংগঠনের সভাপতি মো. মাসুক মিয়ার সাথে কথা বলে হামলাকারীদের দ্রুত গ্রেফতারে আশ্বাস দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়।

  • [১]