- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিকন্দর আলী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ইজিবাইক চালক সিকন্দর আলী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রামনগর বাজার ইজিবাইক সমিতি।
রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রামনগর বাজার ইজিবাইক সমিতির সভাপতি আব্দুল আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আব্দুর রকিব, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, জুয়েল পাঠান, সাংবাদিক শেরে আলম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]