- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিনিয়র আইনজীবী মলয় বিকাশ চৌধুরীর আর নেই

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিনিয়র আইনজীবী মলয় বিকাশ চৌধুরী আর নেই।
গত ২২ জুন মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পরলোক গমন করেন।
প্রয়াত মলয় বিকাশ চৌধুরীর মৃত্যুতে বুধবার শোক বার্তায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ নৃপেশ তালুকদার নানু, জেলা কমিটির সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক, সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাড. প্রনব কান্তি দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি, পৌর কমিটির সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল, সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিত চক্রবর্তী, সদর উপজেলা কমিটির আহ্বায়ক চন্দন কুমার দাস, সদস্য সচিব অ্যাড. অনুপ কুমার ধর, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার ধরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]