- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমদের মৃত্যুবার্ষিকী পালন

জঙ্গীগোষ্ঠীর কাপুরুষিত বোমা হামলায় নিহত ঝালকাঠি জেলায় কর্মরত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমদ এর দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে সুনামগঞ্জ জজশীপে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণের উদ্যোগে জেলা জজ আদালত ভবনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জজশীপের সিনিয়র সহকারী জজ মুহাম্মদ জালাল উদ্দিন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ।
জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক সভায় বলেন, জঙ্গিবাদের হামলার শিকার হয়ে ঝালকাঠি জেলায় কর্মরত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ এর মৃত্যু বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। জঙ্গীদের উদ্দেশ্য ছিল সমগ্র বাংলাদেশের বিচারকবৃন্দ। এ  
 কারণে তিনি বিচারকগণের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কর্তৃপক্ষসহ এ বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তিনি শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের ক্ষতিগ্রস্ত সদস্যদের কার্যকর সহযোগিতার উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
আলোচনা সভার পর শহীদ সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ এর আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম শেখ রাজিয়া সুলতানা ও মুহাম্মদ আমিরুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ঝলক রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, মো. দেলোয়ার হোসেন, মুহাম্মাদ আবু আমর ও বেগম জেরিন সুলতানা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, সহকারী জজ মোহাম্মদ ইকবাল হোসেন ও মো. খালেদ মিয়া প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি

  • [১]