স্টাফ রিপোর্টার
আগামী ৩১ ডিসেম্বর সিপিবি’র সুনামগঞ্জ জেলা সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌর শহরের কালীপুরে সভায় সভাপতিত্ব করেন আফাজ উদ্দিন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, স্থানীয় আশরাফ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ‘সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করুন’ স্লোগানকে সামনে রেখে আগামী ৩১ ডিসেম্বরের সম্মেলনকে সফল করার আহবান জানান। ফ্যাসিস্ট দুঃশাসন এবং লুটেরা-ধনবাদী ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র- ধর্মনিরপেক্ষতা- মানবাধিকার- সমাজতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার দেশ পরিচালনার সংগ্রাম জোরদার করার ডাক দেয়া হবে সম্মেলনের মাধ্যমে। সবাইকে এই সম্মেলনে সহযোগিতা করবার আহ্বান জানান বক্তারা।
প্রসঙ্গত. আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আহসান হাবিব লাভলু, সদস্য কমরেড অ্যাড. আনোয়ার হোসেন সুমন। সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।