স্টাফ রিপোর্টার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখা ও জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার ( ১ এপ্রিল) বিকাল ৫ টায় শহরতলীর অনন্তপুর (কান্দিগাঁও), গনিপুর, শান্তিপুর, শ্রীনাথ ৪ গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক নিমাই সরকার, পার্টি শভানুধ্যায়ী কালিপুর গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিন, পান্ডব কর্মকার, মো. কফিল উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল মান্নান, মো. রফিক উদ্দিন, মতিউর, মো. আব্দুল মালিক প্রমুখ।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সদর উপজেলার নারায়নতলা (চৌমহনী) এলাকায় জেলা সিপিবি মাস্ক, হ্যান্ড সেনিটাইজেশন, সতর্কতামূলক লিফলেট বিলি করা ও দিনমজুর/ক্ষেতমজুরদের তালিকা সংগ্রহ করবে।