- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিপিবি সিলেট’র সাবেক সভাপতি কমরেড বাদল কর আর নেই

সু.খবর ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি উদীচী সিলেটের প্রথম আহ্বায়ক          
খেলাঘর এর শুভানুধ্যায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজীবন সংগ্রামী কমরেড বাদল কর (৭৪) ৬ আগস্ট বেলা ১১টায় আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।  তাঁর এ আকষ্মিক মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।  বিকেল ৩টায় সকলের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াতের মরদেহ নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। কমিউনিস্ট পার্টির কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে মোড়ানো তাঁর মরদেহে কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণৈর মাধ্যমে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সূচনা হয় এবং উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন।
পরবর্তিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ(মাকর্সবাদী), সাম্যবাদী দল, সম্মিলিত নাট্যপরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, খেলাঘর, সুজন, সিলেটের সাংবাদিক সমাজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, আনন্দলোক, সোপান, সিলেট সাহিত্য পরিষদ, কথাকলি, নান্দিক নাট্যদল, নগরনাট সহ সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক  সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর স্থানীয় চালিবন্দরস্থ শ্বশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
কমরেড বাদল কর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর শোকবিহ্বল পরিবার-পরিজনদের প্রতি সমাবেদনা জানিয়েছেন জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, এবং জেলা ত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতৃবৃন্দ।

  • [১]