- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিভিল সার্জনের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
সদ্য  অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের বিদায় ও নবাগত সিভিল সার্জন ডা. আশুতোষ দাশের বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকাল ১০ টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবাগত সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. ইহতেশাহমুল হক চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডা. আব্দুল হেকিম সুনামগঞ্জ স্বাস্থ্য সেবায় নিবেদিত ভাবে কাজ করেছেন। জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান হিসেব তিনি যেভাবে দেশ রক্ষায় অবদান রেখেছেন,তদ্রƒপ সুনামগঞ্জের স্বাস্থ্য সেবার ইতিবাচক পরিবর্তনে      তাঁর প্রচেষ্টা প্রশংসার দাবিদার। নবাগত সিভিল সার্জন সম্পর্কে মহা পরিচালক বলেন, নতুন সিভিল সার্জন হিসেবে ডা. আশুতোষ এর জন্যে সুনামগঞ্জে আসাটা একটি চ্যালেঞ্জ। স্বাস্থ্য সেবার হাল ধরে চিকিৎসা সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে তাকে।
সংবধিত অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বলেন,  আমি কৃতঞ্জ সুনামগঞ্জবাসীর কাছে। আমার কর্মকালীন সময়ে আমি তাদেরকে কিছুই দিতে পারিনি। তা সত্বেও তাঁরা আমাকে সবসময় সহযোগিতা করেছেন। আমি জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতি কৃতজ্ঞ তাঁরা আমাকে বুদ্ধি পরামর্শ প্রদানের মাধ্যমে সুনামগঞ্জের স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে সহায়তা করেছেন।
হ্যাল্থ ্এ্যাডুকেটর মো. শহীদুল কবিরের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  কমল রতন সাহা, সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিমের স্ত্রী ড. জাহান আরা বেগম ও নবাগত সিভির সার্জন আশুতোষ দাসের স্ত্রী আভা রাণী সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা.মধু রঞ্জন চক্রবর্তী, ডা.শাখাওয়াত হোসেন, ডা. নরুল ইসলাম, লিটন চক্রবর্তী, মাসুক আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা.আব্দুর রউফ,ডা,মনোওয়ার আলী, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম, শাল্লা উপজেলার স্বাস্থ্য সহকারি হুমায়ূন কবীর চৌধুরী, ডা. প্রতাপ চৌধুরী, দিরাই উপজেলা স্বাস্থ্য সহকারি নিশি কান্তি তালুকাদার প্রমুখ।

  • [১]