দোয়ারাবাজার প্রতিনিধি
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির আয়োজনে ৫ম—৮ম শ্রেণির মেধা—বৃত্তি পরিক্ষা দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ ও দোয়ারাবাজারের মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধা—বৃত্তি পরিক্ষা সিলেট কেন্দ্রের তত্ত্বাবধানে ছিলেন দোয়ারাবাজার সমিতি সিলেটের সভাপতি মাসুক আহমদ তাহের। সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন দোয়ারাবাজার সমিতি সিলেটের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। দোয়ারাবাজার মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সলেন্দু কুমার তালুকদার, মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও শিক্ষা বিষয়ক সম্পাদক দোয়ারাবাজার সমিতি সিলেট এর আনোয়ার হোসাইন। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শনে আসেন দোয়ারাবাজার সমিতি সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সমিতি সিলেটের সদস্য সচিব অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস তিলক, দোয়ারাবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, লাস্তবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সদস্য এস এম আদর, জুবেদ আহমেদ, ফয়েজ উদ্দিন আহমেদ প্রমুখ।