- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটে জামালগঞ্জ সমিতি গঠনের লক্ষ্যে কমিটি গঠন

সিলেট নগরীতে অবস্থানরত জামালগঞ্জবাসীর উদ্যোগে নগরীর দরগাহ গেইটস্থ, রশীদ এম্পোরিয়াম (২য় তলা), ড. আর কে ধর হলে জামালগঞ্জ সমিতি গঠনের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলার ছয়হারা গ্রামের বাসিন্দা বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মনোরঞ্জন তালুদারকে আহবায়ক, লোকমান হোসেন ও বাদল পুরকায়স্থ কে যুগ্ম আহবায়ক এবং জাবেদ আহমদকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট জামালগঞ্জ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যগন হচ্ছেন মুফিজ আলী, আব্দুল আওয়াল, জাহাঙ্গীর আলম, সুধাংশু তালুকদার, বিজয় তালুকদার, সনজিৎ তালুকদার, নিকছন পুরকায়স্থ, শংকর দাশ, বিল্পব তালুকদার, সরোজ তালুকদার, পিন্টু তালুকদার, রেন্টু তালুকদার, কংকন পুরকায়স্থ, নেচুন পুরকায়স্থ, প্রসুন কান্তি তালুকদার, প্রভাংশু তালুকদার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]