স্টাফ রিপোর্টার
সিলেটে প্রধানমন্ত্রীর রাষ্ট্রিয় সফরসূচির মধ্যে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত কর্মসূচিতে সুনামগঞ্জের দুই নেতা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হযরত শাহজালাল (রহ.) মাজারে নামাজ আদায়, মোনাজাত ও সূরা পাঠকালে অংশ নেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার।
এদিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদেরের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সূচিতে সিলেট ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।