রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেটের উদ্যোগে রোটাপ্লাস্ট মিশন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এই মিশনে বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি অপারেশন করবে বিদেশি বিশেষজ্ঞ টিম। অপারেশন
করাতে আগ্রহী রোগী বা তার অভিভাবকরা ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
বুধবার রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেটের মানিকপীর রোডের রোটারি হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়ক পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী জানান, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ নভেম্বর রোগী বাছাই করা হবে। সেখানে অপারেশন শুরু ২ নভেম্বর থেকে। আগ্রহীরা বিনা নিবন্ধন ফিতে এখনও নাম তালিকাভুক্ত করতে পারবেন। এ জন্য তাদেরকে যোগাযোগ করতে হবে রোটারী হাসপাতাল এবং দায়িত্বশীল রোটারিয়ানদের মোবাইল নং ০১৭২৭২৪০৬৫৯, ০১৭১১৩২০৬৩৬, ০১৭১১৩৮৯২৭৫, ০১৭১২ ৬৮৭৮০৭, ০১৭১১৪৮৪৩৯৩ ও ০১৭১২১৬৭৬৩০ নাম্বারে। প্রেস বিজ্ঞপ্তি