- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটে সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন

সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ সিলেটের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ এক অভিজাত হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সুলেমান খানের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।  জাহাঙ্গীর  আলমকে সভাপতি, সাজনকে সাধারণ সম্পাদক ও হুমায়ুন রশীদ শাহীনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুলেমান খান, সহ-সভাপতি বদরুল ইসলাম, বিকাশ চন্দ্র দাশ, আলী হাসান হাবিব, ওলিউর রহমান, তাজুল ইসলাম, ইব্রাহীম আহমদ জেসি, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, সুরঞ্জিত তালুকদার, সিদ্দিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, জুনেদ আহমদ, অর্থ সম্পাদক রূপক রায়, সহ অর্থ সম্পাদক- সুমন, প্রচার সম্পাদক জিলু মিয়া, সহ প্রচার খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আলামিন খান, সহ দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক লিটন চক্রবর্ত্তী, আপ্যায়ন সম্পাদক সুমন খান, পাঠাগার সম্পাদক তুহেল আহমদ, সদস্য- বদরুল ইসলাম ফাহিম, রুহেল আহমদ, পাবেল মিয়া, জসিম মিয়া, সালামত খান, ইমরান হোসেন, বরুদল ইসলাম, সালমান খান। সংবাদ বিজ্ঞপ্তি

  • [১]