সিলেট অফিস
দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেট এর উদ্যোগে আগামী ৯ সেপ্টেম্বর প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভা সফল করার লক্ষ্যে শনিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর
আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম দাস, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা অঞ্জলী প্রভা চৌধুরী, ডা. সুভাষ কান্তি দাস প্রমুখ। সভায় সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভাকে সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।