সু.খবর রিপোর্ট
ভারতীয় হাইকমিশন সিলেটে তাদের সহকারি হাইকমিশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রামাকান্ত গুপ্ত এমন তথ্য জানিয়েছেন।
সোমবার সিলেটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এমন তথ্য জানান তিনি। তিনি জানান, দ্বি-পাক্ষিক বাণিজ্যে সিলেটের গুরুত্ব উপলব্ধি করেই ভারতীয় হাই কমিশন সিলেটে সহকারী হাই কমিশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
ভারতের সহকারি হাইকমিশন সিলেটে স্থাপন করা হলে ভিসা সংক্রন্ত বিভিন্ন জটিলতার সমাধান হবে।
রামাকান্ত গুপ্ত আরো বলেন,‘বাংলাদেশ এবং ভারতের মধ্যে চমৎকার বাণিজ্য সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক জোরদারকরণে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’