- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট আবহাওয়া অফিস- বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ

সু.খবর ডেস্ক
সিলেট বিভাগজুড়ে বৃষ্টিপাত হচ্ছেই। গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাত ৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। তবে আজ মঙ্গলবার খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা। প্রবল বর্ষণে ইতিমধ্যে জনজীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হাওরের নিন্নাঞ্চল সমুহের বোরো ধানের একটি বিরাট অংশ পানিতে তলিয়ে গেছে। মানুষের স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খারাপ। আর সবচেয়ে বেশি খারাপ ফল ব্যবসায়ীদের অবস্থা। অনেক পণ্য পঁচতে শুরু করেছে। চৈত্রের শেষের দিকে প্রায় প্রতিবছর সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়। তবে এবারের মতো    
আর কখনো এত বৃষ্টিপাত হয়েছে কি-না তা রীতিমতো গবেষণার বিষয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইফ আহমদ জানিয়েছেন, ১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৬শ’ মিলিমিটারের চেয়ে বেশি।
গত রবিবার কিছুটা কম বৃষ্টি হলেও রাত ১২টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। পরিমাণটা জানা যাবে আজ বিকেলের দিকে।
এ অবস্থা ৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সাইফ। তিনি বলেন ‘ ৫ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।’

  • [১]