সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২ জুলাই ২০২২ খ্রি: তারিখ শুরু হয়েছে। আগামী থেকে ০৬ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার ও বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারপার্সন রাজিব আহমেদ।
মেলায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুসরাত আফজা চৌধুরী, আইন বিভাগের ডিন মো: মাহমুদুল হাসান খান, আইন বিভাগের বিভগীয় প্রধান ও প্রক্টর মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্ণার এর পরিচালক মো: মোস্তফা কামাল, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি. আসিফ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারন ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে আগামী ৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী স্পর্ট অ্যাডমিশন নিবেন তাদের ভর্তি ফি সম্পূর্ণ মওকুফ। মেলায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কিত সব ধরনের তথ্য ও প্রশ্নের উত্তর প্রদান করা হবে।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোগ্রাম সমূহের মধ্যে রয়েছে- বিবিএ,এমবিএ, ইংরেজি, এলএলবি, এলএলএম. সিএসই, ইসিই এবং ইসলামিক স্ট্রাডিস।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যাত্রা ২০০১ সালে। ওসমানী মেডিকেল কলেজ রোড, শামীমাবাদ, বাগবাড়ী, সিলেট সিটির নান্দনিক পরিবেশে গড়ে তোলা হয়েছে স্থায়ী ক্যাম্পাস। রয়েছে, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেনীকক্ষ। বিশ্ববিদ্যালয়ের সাইন্স অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।
ভর্তির জন্য শিক্ষার্থীদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও ০১৭৫৪৩১৩১৮২ মোবাইল অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইট www.siu.edu.bd [১] যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি